নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’

০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ PM
শিবিরের ‘প্রকাশনা উৎসব’

শিবিরের ‘প্রকাশনা উৎসব’ © সৌজন্যে প্রাপ্ত

নরসিংদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব–২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজনের উদ্বোধন হয়।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত হুসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম।

উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূইয়া। এসময় তিনি জ্ঞানচর্চা ও বইপাঠের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক আমিনুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রকাশনা উৎসব শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, আদর্শিক বিকাশ এবং পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শনার্থীদের জন্য প্রকাশনা স্টল উন্মুক্ত করে দেওয়া হয়, যেখানে ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬