ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানববন্ধন

২৯ জুন ২০২৬, ০২:২৩ PM
বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা © টিডিসি

শহীদ শামসুজ্জোহা হল, শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ সোহ্‌রাওয়ার্দী হলে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা অবৈধভাবে সিট দখলের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। এ সময় শতভাগ আবাসন নিশ্চিত, অনাবাসিক ভাতাসহ তিন দফা দাবি উপস্থাপন করা হয়।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের নেতারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে এখন অবধি অবৈধভাবে সিট দখল করে রাখার ঘটনার নজির পাওয়া গিয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসিম আহমেদ অবৈধভাবে শহীদ জিয়াউর রহমান হলে অবস্থান করছে। এ ছাড়া শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ারের নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার দীর্ঘদিন পরও হলে সিট দখল করে আছে। বৈধ আবাসিকতা না থাকলেও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে অবৈধভাবে শহীদ সোহরাওয়ার্দী হলে থাকছে ফার্মেসি বিভাগের নাহিদ, বাংলা বিভাগের আরিফ ও ইসলামিক স্টাডিজ বিভাগের লতিফুর।’

এ সময় শাখা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘সিট দখলের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে ছাত্রদলকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করার আহ্বান জানাই। কিন্তু রাজনীতির নামে ছাত্রলীগীয় কায়দায় সিট দখলের রাজনীতি, টেন্ডারবাজি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।’

তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্যাম্পাসগুলোকে দখলমুক্ত করা হয়েছে। তা কোনো ধরনের সংগঠনের কারণে বৃথা হতে দেব না। ছাত্রশিবির থাকতে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না।’

শাখা শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, ‘হল সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার। একজন শিক্ষার্থী সিনিয়র হয়ে মাস্টার্সে উঠে গেছে কিন্তু সিট পাচ্ছে না। কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পরও দেখা যাচ্ছে ক্ষমতাশীল দলের ছাত্রসংগঠন হওয়ার কারণে তারা হলে অবস্থান করছে। এর প্রতিবাদে আমরা বিবৃতি দিলে তারা বলল, স্পষ্ট প্রমাণ দিতে। অথচ হলে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের সুস্পষ্ট প্রমাণ দিলেও তারা তা অস্বীকার করে মিথ্যাচার করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘১৬ জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে হলদখল, সিট-বাণিজ্য ও গেস্টরুম কালচারের অবসান ঘটেছিল। নতুন করে সরকার দলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারও হল দখল, গেস্টরুম কালচার ও শিক্ষার্থীদের কাছে চাঁদাবাজি করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘এই কাজে সহযোগিতা করছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, ছাত্রদল নেতাদের ছাত্রজীবন শেষ হওয়ার পর এক বছর, দেড় বছর হয়ে গেলেও তাদের সিট কর্তন করা হচ্ছে না। অথচ একজন সাধারণ শিক্ষার্থীর সিট বাতিল করে দেওয়া হচ্ছে শুধু দলীয় পরিচয়ের কারণে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিট দেওয়া হয়েছে। সুস্থ নীতিমালা প্রণয়ন করে বৈধ পদ্ধতিতে সব শিক্ষার্থীর সিট নিশ্চিত করতে হবে।’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-প্রদর্শক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন ১৫…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক, অবনতি শান্ত-তাইজুলের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬