সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত

২৮ জুন ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০৬:১৫ PM
দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ ছাত্রশিবিরের। নিতে আহতরা।

দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ ছাত্রশিবিরের। নিতে আহতরা। © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঢাকার মগবাজারে অবস্থিত সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের দুই দফায় মারধরে ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ রবিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনার পর বিকেলে দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আহতরা হলেন-ছাত্রশিবিরের রমনা থানার সভাপতি এজিএম বাপ্পি, মেহেদি হাসান তানভীর, নেয়ামত হোসেন, আব্দুল জাব্বার ও হাবিবুর রহমান। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া মারধরের শিকার হয়েছেন মেজবাহ উদ্দিন, রিয়াদ, জিহাদ, মাহমুদুল্লাহ, তুষার ও আব্দুর রহমানসহ বেশ কয়েকজন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের রমনা থানার সভাপতি এজিএম বাপ্পিসহ কয়েকজন আজ দুপুরে কলেজের মসজিদে জোহরের নামাজ পড়তে গেলে বহিরাগত বলে হামলা করে ছাত্রদল। এতে দফায় দফায় মারধর করা হয়। এসময় ‘তোরা তো শিবির করিস’ বলেও হামলা করেন তারা। 

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি কলেজে গেলে প্রবেশপথে আরেক দফায় হামলা করে। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেলও এ সময় মারধর করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ চেক করলে সবকিছু পাওয়া যাবে। এ ঘটনায় ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন বলেন, ছাত্রদের দুই গ্রুপে সমস্যা হয়েছিল। পরে পুলিশ এসে সমাধান। কলেজে এখন কোনো ঝামেলা নেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুপুরে এ ঘটনার পর বিকেলে দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দোষীদের বিচার চেয়ে এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন।

অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেরিতে উপস্থিত উপজেলা স্বা…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950