সর্ব মিত্র চাকমা

‘গুপ্ত রাজনীতি ছেড়ে ছাত্রশিবির প্রকাশ্যে আসুক, তবে এখানে একটা কিন্তু আছে’

২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ AM
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা © টিডিসি সম্পাদিত

গুপ্ত রাজনীতি ছেড়ে ইসলামী ছাত্রশিবির সম্পূর্ণ প্রকাশ্যে রাজনীতিতে আসুক, এটা ব্যক্তিগত চাওয়া বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। তবে তার আগে সমাজে তাদের মানবাধিকার নিশ্চিত করার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেন সর্ব মিত্র চাকমা। পোস্টে তিনি লিখেছেন, ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কি? এখন তো আওয়ামী লীগ সরকারে নেই? তাদের প্রকাশ্য রাজনীতিতে আসা উচিত...। গুপ্ত রাজনীতি ছেড়ে শিবির সম্পূর্ণ প্রকাশ্য রাজনীতিতে আসুক, আমার ব্যক্তিগত চাওয়া।

তবে এখানে একটা কিন্তু আছে উল্লেখ করে তিনি বলেন, সমাজে ‘শিবিরের কর্মী’ নিঃশর্তভাবে হত্যাযোগ্য প্রাণ। শিবিরকে মেরে ফেলা জায়েজ, গত ১৭ বছরে সমাজ ও রাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত বাক্য। যদিও রাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা নেই তাদের ওপর। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি একটা বক্তব্য দিয়েছেন, ‘হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয়তো গুপ্ত শিবিরদের হত্যা করব।’

সর্ব মিত্র চাকমা বলেন, ‘কথাটা খুবই স্বাভাবিক, কারণ আইন হাতে তুলে নিয়ে হত্যা করতে চেয়েছে শিবিরকে। একই বক্তব্য যদি অন্য কোনো সংগঠনকে উদ্দেশ্য করে হতো, বিরাট নিন্দার ঝড় বইতো। শিবির নিজেও হয়তো এটা মেনে নিয়েছে, তারা নিজেরাও বিশ্বাস করে, তারা একেকজন হত্যাযোগ্য প্রাণ, মানবাধিকার তাদের জন্য প্রযোজ্য নয়। তা না হলে সামাজিক মাধ্যমে শিবিরের নেতা-কর্মীদের এ বক্তব্যের প্রতিবাদ দেখতাম।’

আরও পড়ুন: ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি

তিনি বলেন, বিষপাণে একপাল কুকুরছানা মেরে ফেললে বিষাদ আর অগ্নির ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, একটা জলজ্যান্ত মানুষ ‘শিবিরের ছানা’ মরলে সমাজের সিভিল সোসাইটি, মানবাধিকার নিয়ে হাঁসফাস করা মানুষগুলো টু শব্দটি পর্যন্ত করবে না।’

সর্ব মিত্র চাকমার ভাষ্য, ‘‘শিবির প্রকাশ্যে আসুক, আমি খুব করে চাই। তার আগে সমাজ তাদের মানবাধিকার নিশ্চিত করুক। তাদের ‘হত্যাযোগ্য প্রাণ’ থেকে মুক্তি দিক।’’

কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
হামলায় আহত ডাক্তারকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী …
  • ১৭ মে ২০২৬
কক্সবাজার কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৪ জ…
  • ১৭ মে ২০২৬
প্রথমবারের মতো স্টারলিংক নেটওয়ার্কের আওতায় আসল রাবি 
  • ১৭ মে ২০২৬
শিক্ষার্থীরা ঢুকতে দেয়নি, ইউএনও অফিসে গিয়ে যোগদান করলেন ডুয়…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081