বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবির সভাপতি

২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ PM
যশোর বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ বক্তব্য দেন শিবির সভাপতি

যশোর বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ বক্তব্য দেন শিবির সভাপতি © সংগৃহীত

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে যশোর বিডি হলে ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাসে গ্রাফিতি অবমাননা ও হামলার অভিযোগ করে তিনি বলেন,  ‘গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের উপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষকরাও আহত হন। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শ অনুসরণ করা। ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলাম। সেক্রেটারি আবু জাফর অনুষ্ঠানে সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক ও যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর। এসময় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নিজ ঘরে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬