শিক্ষা-বান্ধব পরিবেশের দাবিতে অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

২৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ PM
স্মারকলিপি প্রদান করেছে  ইসলামী ছাত্রশিবির

স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির © টিডিসি ফটো

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করে শিক্ষা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সরকারি দেবেন্দ্র কলেজ শাখার নেতৃবৃন্দ অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. মোশারফ হোসাইন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরিফ হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম। নেতৃবৃন্দ ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও অসামাজিক কার্যকলাপের সুনির্দিষ্ট স্থানগুলো অধ্যক্ষের সামনে তুলে ধরেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজের সুস্থ ও নিরাপদ পরিবেশ বর্তমানে বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে। পরিত্যক্ত আলীমুল হক হলের সামনের অংশ, নজরুল চত্বর থেকে দক্ষিণ-পশ্চিম পাশের পুকুর পাড় এবং মহিলা হোস্টেলের উত্তর পাশের খালি জায়গায় নিয়মিত মাদক সেবনের ঘটনা ঘটছে। এছাড়া কাঠবাগানের নির্জন স্থান ও পুকুর পাড়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও উচ্চশব্দে মোটরসাইকেল শোডাউনের ফলে সাধারণ শিক্ষার্থীরা চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ইভটিজিং ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। প্রধান ফটকে পরিচয়পত্র যাচাইয়ের কড়াকড়ি না থাকায় বহিরাগতরা সহজেই প্রবেশ করে একাডেমিক পরিবেশ নষ্ট করছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

এমতাবস্থায় ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ছাত্রশিবিরের পক্ষ থেকে কয়েক দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— চিহ্নিত স্থানগুলোতে নিরাপত্তা রক্ষীদের টহল বাড়ানো, কলেজ গেটে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা, বহিরাগতদের মোটরসাইকেল শোডাউন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যাম্পাসের পবিত্রতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9