সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার

০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ AM
ছাত্রদল নেতা ও সাংবাদিক

ছাত্রদল নেতা ও সাংবাদিক © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতা নিজাম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রায় সাত মাস পর তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য নিজাম উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ আগস্ট বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলন নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের ওপর হামলা চালানো হয়। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত নিজাম উদ্দিন সাংবাদিককে ফোন করে আন্দরকিল্লা মোড়ে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। তার সঙ্গে মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ আরও ২-৩ জন অংশ নেন।

হামলার সময় তারা বলেন, ‘রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে আজ মেরেই ফেলব,’—এ কথা বলে বেলাল উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এজাহার দায়েরের এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্দরকিল্লা এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।

মামলার সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর অবৈধ বালু উত্তোলন নিয়ে ৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনের পর থেকেই সাংবাদিক বেলাল উদ্দিন হুমকির মুখে ছিলেন।

তবে বহিষ্কারের বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন বলেন, ‘আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। আমি নিজেও জানি না সংগঠনের কী নিয়ম ভঙ্গ করেছি।’

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9