রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক

০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ PM
আটক হওয়া ছাত্রদল নেতা মেহেদী হাসান (রিয়াদ)

আটক হওয়া ছাত্রদল নেতা মেহেদী হাসান (রিয়াদ) © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় মেহেদী হাসান (রিয়াদ) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাপুর এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মেহেদী হাসান রামগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং ৪ নং ইছাপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণত সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি একটি চেক জালিয়াতির মামলার আসামি ছিলেন।

ভুক্তভোগী তাজুল ইসলামের অভিযোগ, ‘২০২১ সালে মেহেদী হাসান তার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাওলাত হিসেবে নেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ওই টাকা ফেরত দেননি। একাধিকবার টাকা ফেরতের জন্য চাপ দিলেও কোনো ফল না পেয়ে ২০২২ সালে তিনি আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন।’

মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০২৪ সালের ২৮ নভেম্বর মেহেদী হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ওই পরোয়ানা সাময়িকভাবে স্থগিত করা হলেও আদালত পুনরায় বিষয়টি বিবেচনা করে ২০২৫ সালের ২৪ নভেম্বর তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ সোনাপুর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ‘আটককৃত এই ছাত্রদল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬