টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি সন্ধ্যা’ কাল

১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ © সংগৃহীত

২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার স্মরণে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কাওয়ালী সন্ধ্যা‌র আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই কাওয়ালি অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শত শত ক্যামেরার সামনে হামলা চালিয়ে শিল্পী, আয়োজক, শ্রোতাদেরকে রক্তাক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য সেই ঘটনার আজ চার বছর অতিবাহিত হতে চলছে। কিন্তু এখন পর্যন্ত কোন বিচার কার্যক্রম আমাদের চোখে পড়েনি।

তিনি আরও বলেন, শুক্রবার বাদ আসর টিএসসির পায়রা চত্বরে ২০২২ সালের সেই হামলার স্মরণে প্রতিবাদী কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য কাওয়ালগণ তাদের কাওয়ালি গাইবেন।

জানা গেছে, ডাকসুর আয়োজনে অনুষ্ঠাতব্য কাওয়ালি সন্ধ্যায় প্রখ্যাত নাদিম কাওয়াল ও তার দল এবং শেখ ফাহিম ফয়সাল কাওয়ালি পরিবেশন করবেন।

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬