‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ PM
আব্দুল আলিম আরিফ ও সাদিক কায়েম

আব্দুল আলিম আরিফ ও সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ আমার সঙ্গে ছিলেন বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ ও এজিএস মাসুদ রানাসহ জকসু নেতাদের ডাকসু ভবনে অভ্যর্থনা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। 

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা যখন প্রতিদিন একেক সময় একেক বাসায় থাকতাম এবং জুলাই আন্দোলনের সময়ে প্রতিদিনের প্রেস রিলিজগুলো যখন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতাম, তখন আমাদের সহযাত্রী ছিল আব্দুল আলিম আরিফ ভাই এবং রাতে একসাথে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়া। রিয়াজ ভাই ও মাসুদ রানাসহ এখানে যারা আছে আমাদের অনেকগুলো স্টোরি আছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের এ প্রজন্মটা পুরাটাই আমরা একসাথে একত্রিত হয়েছি এবং আমরা একসাথে ইনশআল্লাহ আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি)  নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১ পদের ১৬টিতে জয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এ ছাড়া ৪টি পদে জয় লাভ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়াও একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9