খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল © সৌজন্যে প্রাপ্ত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, রোকেয়া হল শাখা। বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবনী আক্তার। শুরুতে তিনি বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক ভূমিকা ও দেশের প্রতি তার অবদানের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আয়েশা মনি। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও রোকেয়া হল শাখার নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, যুগ্ম আহ্বায়ক সাকিবা সুলতানা বন্যা, যুগ্ম আহ্বায়ক মেহনাজ রহমান নিস্ফা এবং অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬