ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি এবং ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সংগঠনের নীতিমালা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের বিষয়টি যাচাই-বাছাই করার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত দুই নেতার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা) আমজাদ হোসেন মামুন প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬