২০ লাখ টাকায় ‘বিক্রি’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি

সংবাদ সম্মেলন অভিযোগ পদবঞ্চিতের

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ PM
পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইনের সংবাদ সম্মেলন

পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইনের সংবাদ সম্মেলন © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ইমরান হোসাইন দাবি করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কমিটির সভাপতি পদ নিশ্চিতের শর্তে এমএম মুসা তার কাছে সরাসরি ১০ লাখ টাকা দাবি করেন। এতে সাড়া না দেওয়ায় বারবার প্রলোভন দেখানো হয়—নিয়োগ ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণসহ নানা সুবিধার আশ্বাস দেওয়া হয়। পরে বিভিন্ন সময়ে মোট ২ লাখ টাকা তিনি প্রদান করেছেন বলেও দাবি করেন।

ইমরান আরও অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রভাবশালী মহল ও বিতর্কিত কিছু শিক্ষক-কর্মকর্তার সহযোগিতায় ২০ লাখ টাকারও বেশি লেনদেন হয়েছে। এর বিনিময়ে ছাত্রলীগপন্থী এবং অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। “ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে দপ্তর-বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে”—মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এমএম মুসা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা শুধু চলমান শিক্ষার্থীদের রেখেই কমিটি করেছি। পদ না পাওয়ার ক্ষোভ থেকেই ইমরান মিথ্যা অভিযোগ তুলেছে। সে যদি ২০ লাখ তো দূরের কথা, ২০ টাকার লেনদেনেরও প্রমাণ দিতে পারে, আমরা ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বেরোবি শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9