বিউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM
বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে ছাত্রদলের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল । 

রবিবার (১৯অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম আমাদের বোনেরা ক্যাম্পাসসহ দেশের সব জায়গায় নিরাপদ থাকুক। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে প্রায় তিন হাজারের অধিক ধর্ষণ হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছে তার বিচার হোক। বিইউপির শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া হোক।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, ‘সাভারে বিউপি শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ১৭বছরের বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ ও অন্যায়-অনিয়ম অব্যাহত ছিল। জাবিতে ছাত্রলীগের মানিক ও কিছুদিন আগে মোস্তাফিজ ধর্ষণ করেছিল। জুলাই পরবর্তী সময়ে ইন্টেরিম সরকারের মাধ্যমে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ সরকারও নারীদের নিরাপত্তা, ন্যায় বিচার ও আইন শৃঙ্খলা উন্নতি করতে পারেনি। আমরা চাই অনতিবিলম্বে সাভারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।’

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬