বিইউপি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মেরিটাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী মানববন্ধন

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী মানববন্ধন © টিডিসি

সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক কারবারিরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে  ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন এবং সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার লাগাতার বৃদ্ধির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান এরপর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সে স্বপ্ন এখন স্থবির হয়ে গেছে। এ দেশের প্রতিটি জায়গায় প্রতিনিয়ত নানা অপরাধ সংগঠিত হচ্ছে, মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে। বিইউপির এক শিক্ষার্থীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তা এ দেশের আইন শৃঙ্খলার অবনতির চরম প্রতিফলন। 

ধর্ষকরা চিন্তিত মাদক কারবারি হওয়া সত্ত্বেও কেন প্রশাসন এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি? এর অর্থ প্রশাসন সত্যিকার অর্থে নির্বিকার হয়ে পড়েছে,তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ- যোগ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার অবসান ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পরে শিক্ষার্থীা অস্থায়ী ক্যাম্পাসের মেঘনা ভবনের সামনে থেকে বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে মিরপুর ১০ পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬