বিইউপি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পল্লবী থেকে মিরপুর-১০ পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি সাভারে টিউশন শেষে বাসায় ফেরার পথে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

 ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘মঙ্গলবার এ নৃশংস ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এটি শুধু উদ্বেগজনকই নয়, প্রশাসনের দায়িত্বহীনতারও প্রমাণ।‘

 শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সাভার রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালুরও দাবি তোলেন তারা।

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬