বিইউপিতে যুক্ত হচ্ছে ইসলামিক স্টাডিজসহ নতুন ৪ ডিপার্টমেন্ট

১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ PM
বিইউপির ভবন ও লোগো

বিইউপির ভবন ও লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যুক্ত হচ্ছে নতুন চারটি ডিপার্টমেন্ট। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই ৪ বিভাগ যাত্রা শুরু করবে। গত ১৫ অক্টোবর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

যুক্ত হতে যাওয়া নতুন ৪ ডিপার্টমেন্ট হল- ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ইসলামিক স্টাডিজ, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের ফার্মাসি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মেডিকেল স্টাডিজ অনুষদও যুক্ত হচ্ছে বিইউপিতে।

এর আগে গত ১৫ অক্টোবর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইউপি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিইউপির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৬ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিইউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ। ফলে এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিইউপি বলছে, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে মেডিকেল স্টাডিজ অনুষদের পরীক্ষা।

শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081