ইবি শিবিরের উদ্যোগে ক্যাম্পাসে গণইফতার কর্মসূচি 

০৯ মার্চ ২০২৬, ০৫:০১ AM
গণইফতার

গণইফতার © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুন হওয়া আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনায় ইবিয়ানদের নিয়ে দোয়া মাহফিল ও গণইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। 

রবিবার (৮ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে নারী শিক্ষার্থীদের জন্য এবং কেন্দ্রীয় ক্রিকেট মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিন মোট ২ হাজার ৫০০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। আসরের নামাজের পর ইফতার বিতরণের স্থানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর পরিচালক ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন, পরিকল্পনা অধিদপ্তর প্রধান মোয়াজ্জেম হোসেন, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘হলের ডাইনিংয়ে ইফতারের সুবিধা না থাকায় ইফতারে কিছুটা সমস্যা হতো। আশপাশের দোকান গুলো ইফতার বিক্রি করলেও সেগুলোর মান খুব একটা ভালো না। ছাত্রশিবির গতবছরও শিক্ষার্থীদের কথা চিন্তা করে গণ ইফতার আয়োজন করেছিল, এবারেও আয়োজন করেছে। এজন্য ইবি শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, রমজান মাস আমাদের কাছে এসব আবার অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা কতটা শিক্ষা অর্জন করতে পেরেছি সেটাই মূল বিষয়। মহান আল্লাহ আমাদের উপর রমজান ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলেন। রমজানের শিক্ষা ধারণ করতে না পারলে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে না পারলে যাবতীয় আয়োজন বৃথা। আমরা যদি তাকওয়া অর্জন করে বাকি ১১ মাস রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে চলতে পারি তাহলেই রমজান মাসের সার্থকতা। 

গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাস কুরআনের মাস। কুরআন যেভাবে বলে সেভাবে আচরণ করলেই আমরা মুত্তাকি হতে পারবে৷ মুত্তাকি হওয়ার জন্য আমাদের আল কোরানের কাছেই যেতে হবে। এই কোরানের মাসে কুরআন তেলাওয়াত না করে, মুখস্থ না করলে মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না হওয়া পর্যন্ত কেউই চাকরিতে যেতে পারবেন না। ভালো চাকরি পেতে হলেও অবশ্যই মুত্তাকি হতে হবে৷ এসময় শিক্ষার্থীদের যে কয়টি রোজা বাকি আছে প্রতিদিন কুরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার আহ্বান জানান তিনি। 

শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী বলেন, রোজাদারদের জন্য আনন্দের মুহূর্তে দুটি। তার একটি হচ্ছে ইফতারের সময় অন্যটি সে যখন তার রবের সাথে সাক্ষাৎ করে সেই সময়। আমরা ইফতারের আয়োজন করেছি যেন ইফতারের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই সমাজের বুকে ইনসাফ কায়েম করতে চায়, এই সমাজের পরিবর্তন চায়, এই ভূখণ্ডে ইসলামের বিজয় দেখতে চায়। এজন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ইসলামকে বিজয় করার জন্য সমাজের ইনসাফ কায়েমের জন্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। 

ট্যাগ: গণইফতার
৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950