সংঘর্ষের পর চবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে ছাত্র অধিকার পরিষদের ৭ দাবি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ PM
ছাত্র অধিকার পরিষদের ৭ দাবি

ছাত্র অধিকার পরিষদের ৭ দাবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ২দিনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে লিখিত দাবি পাঠ করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদুল্লাহ।

উত্থাপিত ৭ দফা দাবি হলো- ক্যাম্পাসের সব প্রধান ফটক, হল এলাকা, লাইব্রেরি ও রেলগেট এলাকায় সিসিটিভি, টহল ও নিরাপত্তা গার্ডের ব্যবস্থা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে; ক্যাম্পাসে বাইরের অনুপ্রবেশ রোধ করে জরুরি ভিত্তিতে সকল দিনদুপুরে সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে; ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে; প্রশাসনের মেধা ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে; চাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ থাকে এবং যারা শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনতে হবে।

সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে তারা অবিলম্বে নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব মো: সবুজ, মো: মারুফ ও কাজী বেলাল হোসেন এবং সদস্য রাইহান আব্দুল্লাহ, নুরুল্লাহ মিশকাত, সাবিত ও মেহেদী হাসান।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950