চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৮ জন গ্রেফতার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ PM
চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় গ্রেফতার ৮ জন

চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় গ্রেফতার ৮ জন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলা ও সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারী থানা পুলিশ তাদের গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর রুপন। 

তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযান চলমান রয়েছে এবং পুলিশের একটি দল এখনও এলাকায় অভিযানে চালাচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে দেরিতে বাসায় প্রবেশ করায় দারোয়ান চড় মারে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হয়। শনিবার এবং পরদিন রোববার, দুটি সময়সূচিতে প্রায় ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলেছে। 

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার

এতে অন্তত ৪২১ জন শিক্ষার্থী আহত হয়, যার মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে তাদের অবস্থার উন্নতি হলে ২ জনকে বেডে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর হাটহাজারী থানায় ৯৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনের বিরুদ্ধে মামলা করে।

অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে কড়া সতর্ক…
  • ২১ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত…
  • ২১ নভেম্বর ২০২৬
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল
  • ২১ নভেম্বর ২০২৬
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল কিশ…
  • ২১ নভেম্বর ২০২৬
জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি …
  • ২১ নভেম্বর ২০২৬
শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage