ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ PM
জুলিয়ার সিজার তালুকদার

জুলিয়ার সিজার তালুকদার © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়া ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার কথা বলেছে সিন্ডিকেট কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটি। সে অনুযায়ী, জুলিয়াস সিজারের প্রার্থিতা থাকছে না। এতে করে সে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না।

এর আগে, গত বুধবার (২৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণকে কমিটির আহ্বায়ক করা হয়। এছাড়া, কমিটির সদস্য হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিনকে রাখা হয়।

 

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬