চবির খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ২৫ হাজার ৮৬৬

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ PM
চাকসু

চাকসু © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট তালিকাভুক্ত ভোটার হয়েছেন ২৫ হাজার ৮৬৬জন শিক্ষার্থী।

সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তথ্য অনুযায়ী, ২৫ হাজার ৮৬৬ জন ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১। অপরদিকে পুরুষ ভোটার রয়েছেন ১৫ হাজার ২৫ জন। তবে, এটি চূড়ান্ত নয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা একটি খসড়া ভোটার তালিকা করেছি। আজকেই চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা মোট ২৫ হাজার ৮৬৬ জন ভোটারকে তালিকাভুক্ত করেছি। বিভাগ থেকে অনেক সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আমরা আগে খসড়া তালিকা প্রকাশ করছি। আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে। তবে, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। কেননা অনেক সময় বিভাগ থেকে ছেলে ও মেয়ের শিক্ষার্থীর এলোমেলো নাম্বার আসে। আমরা পূনরায় চেক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।

চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।

 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬