চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ, নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া রামদা-ছুরি জমা দেওয়ার নির্দেশ

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
চবি প্রশাসনের বিজ্ঞপ্তি

চবি প্রশাসনের বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

হাটহাজারীর জোবরা গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া রামদা, দা, রড, ছুরিসহ দেশি অস্ত্র ফিরিয়ে দিতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব ফিরিয়ে দেওয়া না হলে লুটের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। গত রবিবার (৩১ আগস্ট) গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের সময় এসব অস্ত্র শিক্ষার্থীরা লুট করেছিলেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে এসব অস্ত্রের সংখ্যা ১৩০টি। গত ৫ আগস্টের পর বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জোবরা গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের এসব অস্ত্র চুরি হয়। এসব অস্ত্র যাদের কাছে রয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, ‘ছাত্রলীগ আমলে আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দেশি অস্ত্র ও রড জব্দ করেছিলাম। রোববার দুপুরে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা দপ্তরের ছয়টি তালা ভেঙে ১৩০টি দেশি অস্ত্র এবং রড নিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা সে সময় ভিডিও করার চেষ্টা করলেও তাদের ফোন ছিনিয়ে নেওয়া হয়।’

গত শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পরদিন রবিবার বেলা ৩টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর বেলা দুইটা থেকে ক্যাম্পাসসংলগ্ন ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আজ পর্যন্ত এ ধারা বহাল রয়েছে।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬