আলোচনায় ঢাবিতে ছাত্রদল-শিবিরের পাশাপাশি কর্মসূচি

১৬ জুলাই ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১০ AM
পাশাপাশি ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মসূচি

পাশাপাশি ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মসূচি © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেছে ঢাবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা। অপরদিকে একই সময়ে দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, ইসলামী ছাত্রশিবির শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হয়। পরে সেখান থেকে ভিসি চত্বর যায়। অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তাদের উভয়ের মিছিল ভিসি চত্বর ও রোকেয়া হলের মাঝামাঝি জায়গায় গিয়ে পাশাপাশি অবস্থান করতে দেখা যায়। তবে এসময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্রসংগঠন দুটি শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালন করে।

এদিকে, সেই মুহুর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক বক্তব্য-বিবৃতির প্রেক্ষাপটে এই শান্তিপূর্ণ কর্মসূচি আলোচনার আসলো।

বিশেষ করে গত কয়েকদিন ধরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি কঠোর সমালোচনা করে আসছিলেন। এরপর আজকের কর্মসূচিতে কোনো সংঘাত ছাড়াই সহাবস্থান করায় অনেকেই এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ করছেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9