সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ

১২ জুলাই ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১১:৫৯ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

এসএসসি ও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এ দাবিতে আগামী সোমবার (১৪ জুলাই) ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র এমসিকিউ (MCQ) অংশে ১-২ নম্বর কম থাকায় তাঁরা অকৃতকার্য হয়েছেন, যদিও রচনামূলক (CQ) অংশে তাঁদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তাঁরা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন।

শিক্ষার্থীদের দাবি, CQ ও MCQ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁরা মনে করছেন, এই নিয়ম মানবিক নয় এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।

মানববন্ধন আহ্বানকারীরা বলছেন, যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন, তাঁদের জন্য আগামী ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে, অধিকাংশই উত্তীর্ণ হবেন। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬