থামুন, অনেক হয়েছে, আর না: শিবির সভাপতি

১১ জুলাই ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:১২ AM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের হত্যাকাণ্ড নিয়ে চলছে নানা সমালোচনা। ওই ঘটনায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনেই টেনে আনা হয় মৃত্যু নিশ্চিতের পরে মুখে থাপড়ায় একজন। লাশের ওপর লাফিয়ে উঠেন দু’জন।

এ ছাড়া ওই সময় একজনকে লাশে লাথি দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  এমন ভিডিও ভাইরাল হওয়ার পর নিজ আইডিতে ঘটনাটি ঘিরে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে নিজ আইডিতে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এ কেমন নির্মমতা!! একজন মানুষকে পাথর মেরে এভাবে হত্যা করা হলো। হত্যার পর তার লাশের ওপর নৃত্য। এই দৃশ্য ২০০৬ সালের ২৮ অক্টোবরকে স্মরণ করিয়ে দিল। ৩৬ জুলাই ১ বছর পূর্ণ হওয়ার আগেই জাতিকে ফ্যাসিবাদী জাহেলিয়াত দেখতে হলো। থামুন!! অনেক হয়েছে!! আর না!!।’

তিনি আরও লেখেন, ‘এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদার জন্য যারা এভাবে মানুষ হত্যা করতে পারে, তারা ক্ষমতায় গেলে কী করবে!!! যে দল তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ সেই দলকেও এই জাতি আর দেখতে চায় না।’

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9