ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ PM
ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের

ওয়াজে যাওয়ার পথে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা আবু তাহের মাতাব্বর (৪৫) ও মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)। সম্পর্কে তারা আপন শ্যালক-দুলাভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে রওনা দেন তারা। পথে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন নেভানোর পর বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: জবি
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬