ইপ্সিতা হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি ছাত্রদলের

২৩ জুন ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৫:২৪ PM
সুকর্ণা আক্তার ইপ্সিতা

সুকর্ণা আক্তার ইপ্সিতা © সংগৃহীত

লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে ভোলা সরকারি কলেজের ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতার মরদেহ নিখোঁজের চার দিন পর উদ্ধার হয়েছে। এ ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২৩ জুন) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানান। 

বিবৃতিতে বলা হয়, গত ১৭ই জুন লঞ্চযোগে ঢাকায় যাওয়ার পথে ইন্সিতা লঞ্চের তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল। অভিযোগ আছে, ইপ্সিতা লঞ্চে ধর্ষণের শিকার হয়েছে। ইতোপূর্বে জুলাই যোদ্ধা ইপ্সিতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্টের পদলেহীরা সরাসরি হুমকি প্রদান করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইপ্সিতার মৃত্যুর পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উল্লাস লক্ষণীয়। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এ হত্যাকাণ্ডের অন্তরালের প্রকৃত ঘটনা উদঘাটন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় ছাত্রদল নেতারা ইপ্সিতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬