মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী

২৪ জানুয়ারি ২০২৬, ০২:১৯ AM
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী

মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী © টিডিসি ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এ সময় তিনি স্থানীয়দের মাঝে মুড়ি-বাতাসা বিতরণ করেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শুরু করে তিনি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেশ গঠনে পরিবর্তনের ডাক দেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতিতে মূলত পরিবর্তনের বার্তা নিয়ে আমরা এসেছি। কারণ আমরা চাই রাজনীতি সাধারণ মানুষের কাতারে নেমে আসুক। তাই আমাদের গাড়িবহর কিংবা বড় শোডাউন নেই। মূলত একজন জনপ্রতিনিধি নির্বাচনে যত কম খরচ করবে ততই জনগণের জন্য কাজ করতে পারবে। কারণ যেসকল জনপ্রতিনিধি অতিরিক্ত খরচ করে তারা দুর্নীতির পথে হাঁটে। আমরা জনগণের সঙ্গে মিশে তাদের কথাগুলো সংসদে বলতে চাই।

তিনি কাউতলী এলাকা থেকে স্টেডিয়াম সড়ক, ফারুকী পার্ক সড়ক, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দিসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলে তার এ প্রচারণা। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সৌহার্দ্যমূলকভাবে তাদের সঙ্গে মুড়ি ও বাতাসা ভাগ করে খান। তিনি কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে সংসদে যেতে ভোটারদের কাছে ভোট চান।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬