এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার

২৪ জানুয়ারি ২০২৬, ০১:০২ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৫ AM
এনসিপি

এনসিপি © সংগৃহীত

রবিবার (২৫ জানুয়ারি) ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই কর্মসূচি নিয়েছে দলটি। এদিন রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ জেলা শহর ঘুরে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে ২৬ জানুয়ারি চট্টগ্রামে শহীদ ওয়াসিম এবং ১ ফেব্রুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপ-কমিটির সেক্রেটারি তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রার সময়সূচি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে প্রকাশ করা হলো।

নির্বাচনী পদযাত্রার সফরসূচি দেখুন

d2fb5409-a9ce-43b4-8fd9-dc75c256e149

3f05cab3-8a49-49fa-9c77-f1fd8f253a98

1dd0b1f9-dba0-42d6-ac80-37668bd33803

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬