হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পাশে: মির্জা ফখরুল

২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

গণহত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শেখ হাসিনার রেখে যাওয়া সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন ভালো করেছেন, এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল বলছে- তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত। জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।

আরও পড়ুন: নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

দেশ পরিচালনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি- বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামাতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান, সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই।

এ সময় বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি আগামীতে এলাকায় উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9