ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ PM
নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনী গণসংযোগ করছেন ড. আব্দুল মঈন খান

নরসিংদীর ঘোড়াশালে নির্বাচনী গণসংযোগ করছেন ড. আব্দুল মঈন খান © টিডিসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিলো। পরবর্তী দেশে বাকশাল কায়েম হলে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয় তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।  

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলে না। কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেত্রী যদি আপোষ করতো তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। 

তিনি বলেন, তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম হবে বাংলাদেশ বির্নিমানের জন্য। তারুণ্যের প্রথম হবে উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভুমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহবান জানাবো স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬