মির্জা আব্বাস

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
গণমাধ্যমে কথা বলছেন মির্জা আব্বাস

গণমাধ্যমে কথা বলছেন মির্জা আব্বাস © টিডিসি

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীতে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তরুণ সমাজ বিপদগামী হচ্ছে, মাদকসহ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘কোনো প্রতিশ্রুতি দিব না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করব। কারণ আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল। 

এরআগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনী মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন। রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নিবেন এবং রমনা কালিমন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬