ইরানে ইসরায়েলের হামলা, প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

১৮ জুন ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:৫৫ AM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

ইরানে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালকে (ঢাবি) বিক্ষুব্ধ মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরায়েল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। 

তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে। তারা গোলান মালভূমি দখল করে, গাজায় উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সুযোগ না দিত তারা এ নৃশংসতা করতে পারতো না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না মানবতা থেকে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াবো। 

আন্দলিব নামে আরেক বক্তা বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আমরা তা চাই না। আমরা জুলাই চেতনা ধারণ করি। আমাদেরকেও সতর্ক থাকতে হবে মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন আর আমাদের দেশে ঘাটি বানিয়ে তথ্য পাচার করতে না পরে। বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক এটাই আমরা চাই। 

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬