স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ PM
অভিযুক্ত শুটার রহিম ও স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির

অভিযুক্ত শুটার রহিম ও স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় আরেক অভিযুক্ত শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদীতে অভিযান চালিয়ে রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া টিম এখনও ফেরেনি। তিনি বলেন,অভিজানে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান। বিস্তারিত তথ্য পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তিনি আরও জানান, এর আগে মোসাব্বির হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- জিন্নাতকে (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেয়া হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬