বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনে কমিশনারের নাম ঘোষণা

২৩ মে ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:০৫ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আসন্ন কাউন্সিলের নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে প্রধান কমিশনার হিসেবে রাখা হয়েছে লুৎফর রহমানকে। এছাড়া, কমিশনার হিসেবে আছেন ওয়াহিদুজ্জামান এবং মোহাম্মদ রাকিব।

আজ শুক্রবার (২৩ মে) প্লাটফর্মটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত ব্যক্তিদের আসন্ন কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নবগঠিত নির্বাচন কমিশন অবিলম্বেই নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে প্রার্থীতা আহ্বান করবেন।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬