ফের আন্দোলনে নামার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

১৬ মে ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ

রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ © লোগো

রাজধানীর সরকারি সাত কলেজকে অন্তবর্তীকালীন প্রশাসনের কাছে চূড়ান্ত অনুমোদনে কর্তৃপক্ষের কালক্ষেপণের বিষয়ে প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। সেখানে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করার অভিপ্রায়ে, রাষ্ট্রপতির অধ্যাদেশ ও অধিভুক্তি বাতিলের পরবর্তী অন্তবর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদনে কর্তৃপক্ষের কালক্ষেপণের বিষয়ে  প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি সবার কাছে তুলে ধরতে জরুরি ভিত্তিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। 

আরও পড়ুন: জবির শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু 

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. নাইম হাওলাদার গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ৭ কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে অধ্যাদেশ জারি করতে অনেক সময় লাগছে। ইউজিসি অন্তবর্তী প্রশাসন গঠনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু সেটি ঝুলে আছে৷। এমন পরিস্থিতিতে আমরা আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬