জবির শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু 

১৬ মে ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
গণ অনশন কর্মসূচি

গণ অনশন কর্মসূচি © টিডিসি ছবি

ন্যায়সংগত দাবি পূরণ না হওয়ায় গণঅনশন ও অবস্থান কর্মসূচিতে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী অনশনে বসেন।

অনশনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই অনশন ভাঙবেন না।

অনশনে বসা শিক্ষার্থী কামরুন নাহার বলেন, ‘আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে উঠব না। আমরা যখন লংমার্চ নিয়ে আসি তখন আমাদের উপর পুলিশ হামলা করে এবং আমাদের আহাত করে; আমাদের শিক্ষকদের আহত করে। আমরা আমাদের অধিকার নিয়ে ফিরে যাবো।’ 

শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণঅনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠছি না। প্রয়োজনে এখানে আমাদের গণকবর হবে।’

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬
বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০…
  • ১১ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার …
  • ১১ আগস্ট ২০২৬