গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু

১৪ মার্চ ২০২৬, ০১:৪৫ PM
গোপালগঞ্জ শহরের মার্কাস মসজিদ-সংলগ্ন খাল পরিষ্কার কার্যক্রম

গোপালগঞ্জ শহরের মার্কাস মসজিদ-সংলগ্ন খাল পরিষ্কার কার্যক্রম © টিডিসি

গোপালগঞ্জ জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতি শনিবার এ ধরনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা শহরের হেলিপ্যাড ও মার্কাস মসজিদ-সংলগ্ন খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতাল এলাকা, বিভিন্ন ড্রেন এবং ঝোপঝাড় এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এ ধরনের অভিযান চালানো হবে।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলনকক্ষে সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়েছে, এই সমন্বিত কার্যক্রম জেলা ব্যাপী নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী …
  • ২৮ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬