ঢাকা আলিয়া ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম, সেক্রেটারি গালিব

১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
মো. আজিজুল হক ফাহিম ও আব্দুল্লাহ আল গালিব

মো. আজিজুল হক ফাহিম ও আব্দুল্লাহ আল গালিব © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাদরাসার ছাত্র মিলনায়তনে শাখা বিদায়ী সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো. রশীদ আহমাদ রায়হান। 

সম্মেলনে শেয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হক ফাহিম। সেক্রেটারি নির্বাচিত হন একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব।

আরো পড়ুন: মাভাবিপ্রবিতে এক পক্ষ চায় ছাত্র সংসদ নির্বাচন, আরেক পক্ষ সংস্কার

আজিজুল হক ফাহিম বলেন ,ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠানলগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সাথেই থাকবে। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন সব সময় ছিল, সামনেও থাকবে।

সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই কর…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে উত্তরা ইউনিভার্সিটি, আবেদন ৫ অক্টোবর পর্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির ব্ল্যাককার্প, সাড়ে ১৭ হা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে চেয়ে জেলা প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬