আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো: হাসনাত

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

এ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব বলে হুশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমী মাদরাসার শিক্ষক-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে। তারা আলেম ওলামাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে। আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের।

তিনি আরও বলেন, যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, তারা কি ভুলে গেছেন গত ১৬টি বছর আওয়ামী লীগ আপনার ওপর কী পরিমাণ নির্যাতন করেছে। কী পরিমাণ মামলা-হামলা জুলুম করেছে। আপনারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জাতির কাছে বিতর্কিত হইয়েন না।

রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬