বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান হাসনাতের

১৫ জানুয়ারি ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে আদিবাসী শিক্ষার্থীসহ অন্যান্য পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (১৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাসহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের এক সমাবেশে এ কথা বলেছেন তিনি।

সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ভূখণ্ড বিভাজনের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের মতপার্থক্য সমাধান করার জন্য গোলটেবিলের আলোচনা উন্মুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমেই আমরা সমাধানের পথ খুঁজব।

হাসনাত বলেন, ‘বাঙালি বাঙালি স্লোগান দিয়ে, বাঙালি ছাড়া অন্য জাতিসত্ত্বার লোকদের অস্বীকার করার চেষ্টা চব্বিশের গণ-অভ্যুত্থানে থামিয়ে দেয়া হয়েছে। পরিচয় যাই হোক যারা হামলায় অংশগ্রহণ করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

এর আগে, দুপুরে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত হয়েছেন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই কর…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে উত্তরা ইউনিভার্সিটি, আবেদন ৫ অক্টোবর পর্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির ব্ল্যাককার্প, সাড়ে ১৭ হা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে চেয়ে জেলা প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬