সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছাব্বির রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেটের গ্রীন রোড এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক ছাব্বির রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে সাম্য ও মানবিক বাংলাদেশের গড়ার লক্ষ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। সকলের প্রতি আমার আহ্বান সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে থাকার জন্য।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তাজবীর হোসেন তন্ময়, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম মোহাম্মদ আহ্বায়ক কিবরিয়া হোসেন, যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক  মাহিদুল ইসলাম সোয়েব, মাইনুল ইসলাম, তারেক হোসাইন, আতিক হোসেন, জিহাদ হোসেন, জান্নাতুল নাঈম,রিমন সরকারসহ আরও নেতৃবৃন্দ।

ট্যাগ: ছাত্রদল
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে শিবির-ছাত্রশক্তির কর্মীদের পেটা…
  • ০৪ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে এলোপাথাড়ি লাথি, ছাত্রদল নেতাসহ দুজনের নামে মা…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশি ওমরাহ যাত্রীদের নিয়ে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত 
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার হয়ে গেছে : এ্যানি
  • ০৪ আগস্ট ২০২৬
জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০
  • ০৪ আগস্ট ২০২৬