কেন্দ্রীয় ছাত্রলীগের আলোচিত নেত্রী নিশি গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
বেনজীর হোসেন নিশি

বেনজীর হোসেন নিশি © সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নিশি দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী আটক

গ্রেপ্তারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াসিনের মাথা ফাটিয়ে আলোচনায় আসেন নিশি।

সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই কর…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে উত্তরা ইউনিভার্সিটি, আবেদন ৫ অক্টোবর পর্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির ব্ল্যাককার্প, সাড়ে ১৭ হা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র না পাওয়ার কারণ ও পরবর্তী করণীয় জানতে চেয়ে জেলা প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬