ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী আটক

১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে

ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে © সংগৃহীত

ভারতে যাওয়ার পথে যশোরের শার্শার বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডেকে আটক করো হয়েছে। এসময় তার ছোট ভাই সত্যজিত পান্ডেকেও আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক সুস্মিতা ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

চিকিৎসার জন্য সুস্মিতা ও তার ছোট ভাই সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক দুজন মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে আজ বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে আমার অধীনস্থ পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।

‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬