‘জিয়া সাইবার ফোর্স’ ভুঁইফোঁড় সংগঠন: বিএনপি

০৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
ভুঁইফোঁড় সংগঠন জিয়া সাইবার ফোর্সের লোগো

ভুঁইফোঁড় সংগঠন জিয়া সাইবার ফোর্সের লোগো © সংগৃহীত

সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়। আর সেই কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা। সংগঠনটিকে বিএনপির পক্ষ থেকে ভুঁইফোঁড় সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির সাথে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই জানিয়েছে বিএনপি। সেই সাথে দলটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল স্তরের বিএনপি'র ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন স্তরেরই কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

বিজ্ঞপ্তিতে রিজভী আরো বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে-যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোঁড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপি'র কেউ নয় মর্মে ইতঃপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকেরা উল্লিখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে। আমরা পুনরায় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উক্ত ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সেই সাথে বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

এদিকে ‘জিয়া সাইবার ফোর্স’ সংগঠনটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে একই দাবি করেছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথাকথিত জিয়া সাইবার ফোর্স নামে যে সংগঠন কমিটি করেছে তার সাথে বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নাই, অতীতে কখনো ছিল না, ভবিষ্যতে ও থাকবে না। এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুল, যিনি তথাকথিত জিয়া সাইবার ফোর্সের আহবায়ক হয়েছেন, তাকেও ছাত্রদল থেকে বহিস্কার করা হয়েছে।’

ট্যাগ: ছাত্রদল
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950