রাতভর আন্দোলন: রাজপথ ছাড়েননি ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
আন্দোলনে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা

আন্দোলনে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকার্য সম্পাদনের নোটিশ জারির প্রতিবাদে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রাতভর আন্দোলনের পর সকালেও শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে পুলিশ ও এপিবিএন সদস্যদের অস্থায়ী আদালতে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এ মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করে সেখানে আদালত পরিচালনা করেছে।

এ বিষয়ে নাজির আহমদ নামে এক শিক্ষার্থী জানান, ‘আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের মাঠ ফিরে পাব। আগামী এক ঘন্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।’

জানতে চাইলে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, ‘লোকাল থানার অফিসারের কাছ থেকে জানুন। আমি এবিষয়ে বক্তব্য দিতে পারছি না।’

ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাহমুদুল হাসান জানান, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই । আমাদের ওসি স্যার আসবে উনি বিস্তারিত জানাবেন।’

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক আটক
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬