বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি ত্বোহা

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ফখরুল ইসলাম ও আবু নাসের ত্বোহা

ফখরুল ইসলাম ও আবু নাসের ত্বোহা © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু নাসের ত্বোহা।

আজ বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সভাপতি ফখরুল ইসলাম।

তিনি জানান, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম  সর্বাধিক ভোট প্রাপ্ত ফখরুল ইসলামের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন: রাজশাহী মহানগর শিবির সভাপতি শামীম, সেক্রেটারি ইমরান

পরবর্তী সময়ে নূরুল ইসলাম সাদ্দাম শাখা সেক্রেটারি মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে আবু নাসের ত্বোহাকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন শাখা সভাপতি ফখরুল ইসলাম।

সমাপনী সেশনে  নূরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

গত ৫ জানুয়ারি ছাত্রশিবিরের বাকৃবি শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬