রাজশাহী মহানগর শিবির সভাপতি শামীম, সেক্রেটারি ইমরান

০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সভাপতি শামীম হোসেন ও সেক্রেটারি ইমরান নাজির

সভাপতি শামীম হোসেন ও সেক্রেটারি ইমরান নাজির © সংগৃহীত

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে শামীম হোসেন সভাপতি ও ইমরান নাজির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ারে অনুষ্ঠিত সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাবেশ শুরু হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। এদিন দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নতুন নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬