অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের সঙ্গে আছি’

১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ AM
বামে জিনিয়া ও  শাওন, ডানে তাদের বিয়ের কাবিননামা।

বামে জিনিয়া ও শাওন, ডানে তাদের বিয়ের কাবিননামা। © টিডিসি ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ভিডিও বার্তা। এতে ওই ছাত্রী দাবি করেছেন, তাকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি। তিনি স্বেচ্ছায় শাওন নামের এক যুবকের সঙ্গে রয়েছেন এবং তাকে বিয়ে করে সংসার করতে চান। তবে বাবা-মায়ের সম্মতি ছাড়া বাড়ি ফিরতে চান না বলেও জানিয়েছেন তিনি।

ওই ছাত্রীর নাম জিনিয়া (১৮)। তিনি দর্শনা সীমান্তবর্তী জয়রামনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিনিয়ার বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন।

জসিম উদ্দিনের অভিযোগ, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছে আগে থেকেই অবস্থান করছিলেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাওনসহ দুই-তিনজন। এ সময় অস্ত্রের মুখে তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তবে ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিন্ন বক্তব্য দিয়েছেন জিনিয়া। ভিডিওতে তিনি জানান, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে কোথাও নিয়ে যায়নি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণে তিনি স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছেন। শাওনকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে সংসার করতে চান। বাবা-মায়ের কাছে ফিরতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাব।’

দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, জিনিয়ার সঙ্গে কথোপকথনেও তিনি একই ধরনের বক্তব্য পেয়েছেন।

এদিকে শাওনের স্বজনদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি কাবিননামায় তাদের বিয়ের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই কাবিননামায় জিনিয়ার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে। তবে কাবিননামাটির সত্যতা এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে তার কাছে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হয়েছে। তাদের বিয়ে হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় ছাত্রীর বাবা শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950